26.5 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দ্বিতীয়বার সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন বিলকিস ইসলাম

চিকলী নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন নীলফামারীর বিলকিস ইসলাম। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিলকিস ইসলাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলার সিনিয়র সহসভাপতি। তিনি অষ্টম জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।

দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে দল বিলকিস ইসলামকে মনোনীত করেছে। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার এই সংগ্রামী জীবনযাত্রা এবং জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিলকিস ইসলাম বলেন, আমাকে দল মনোনয়ন দিয়েছে এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, এলাকার উন্নয়ন করতে। আমি সুযোগ পেয়েছি সংসদে গিয়ে নারী উন্নয়ন, দেশের উন্নয়ন ও এলাকার উন্নয়নের কথা বলতে চাই।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়